ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

কক্সবাজারে ‘লিংরোড বাজার কমিটির’ নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ পরিবারের

কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সাদা গাড়ীতে তুলে নিয়ে মো. ওসমান (৫৪) নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে বলে দাবী করলো তার পরিবার। পরিবারের দাবী ওসমান লিংক রোড বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক ও ব্যবসায়ী।

ওসমানের স্ত্রী আরেফা আক্তার সাংবাদিকদের জানান, ‘মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সিএনজি চালক ইলিয়াছকে ফোন করেন। তখন তিনি খুরুশকুলে আছেন বলে জানায়। ভাড়াটা নামিয়ে দিয়ে আসবেন বলে অপেক্ষায় রাখেন। সে আসতে দেরি করায় অসুস্থ সন্তানকে নিয়ে অপেক্ষায় থাকায় বার বার ইলিয়াছকে ফোন দিচ্ছিল ওসমান। কিন্তু সাড়ে ৯ টার দিকে হঠাৎ এক ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। সাদা পোশাকধারী লোকজন একটি টিআরএক্স মাক্রোতে করে তাকে তুলে নিয়ে যায়। পরে রাত দুইটার দিকে সংবাদ মাধ্যমে দেখি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি সম্পূর্ণ সাজানো অভিযান। আমি এই অবিচারের বিচার চাই।’

ওসমানের ছেলে আব্দুল্লাহ আল জায়েস বলেন, ‘বাবা কখনো এসবের সঙ্গে জড়িত নয়। পুলিশ বাজার কমিটি নিয়ে সৃষ্ট বিরোধীয় পক্ষের যোগসাজশে আমার বাবাকে ফাঁসানো হয়েছে থেকে ওসমানকে গ্রেপ্তার করে।

অভিযোগের বিষয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অস্ত্রগুলো সিএনজি চালকের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তার মুঠোফোনের তথ্যে ওসমানকেও গ্রেপ্তার করা হয়।

পরিবার দাবি করছে তিনি অসুস্থ সন্তানকে হাসপাতালে নিতে তিনি সিএনজি চালককে ফোন দিচ্ছিলেন এমন প্রশ্নের উত্তরে ওসি জাহাঙ্গীর বলেন, এমনটা আমরাও শুনেছি। বিষয়টি তদন্তের বিষয়।

সিএনজি চালক কি অস্ত্রগুলো ওসমানের জন্য নিচ্ছিল এমনটা দাবি করেছিলো? উত্তরে ডিবির ওসি বলেন, বিষয়টি অধিকতর তদন্তের।

ট্যাগ :

আপডেট সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪