ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা লজ্জাজনক- জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন,স্বাধীনতার ৫৩ বছর পরও কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা জাতির জন্য লজ্জাজনক।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রতীরের সী প্রিন্সেস হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই স্পিরিট’-এর চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাব যৌথভাবে কক্সবাজারের উন্নয়নে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হেলালী। এতে দেশের বিভিন্ন জেলার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত কার্যকর করা এবং প্রেসক্লাবের পক্ষ থেকে দাবিকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে স্থাপন করতে হবে। তিনি সতর্ক করে বলেন,

“ফ্যাসিস্ট দোসর সাংবাদিকরা এখনো সক্রিয়। দেশপ্রেমিক সাংবাদিকদের অনৈক্যের সুযোগে তারা সুবিধা নিতে পারে। ঐক্য না থাকলে যেকোনো সময় বিপদ আসতে পারে।”

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, “কক্সবাজার যেমন দেশের পর্যটন রাজধানী, অর্থনীতির সুতিকাগার, তেমনি মাদক ও রোহিঙ্গা সংকটে এখন এটি এক ফুঁসতে থাকা আগ্নেয়গিরি।”

তিনি আরো বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে অফিস-আদালত আমার জন্য নিষিদ্ধ ছিল। সাংবাদিকদের বলব—আপনারা কলম ধরলে হবেন বাংলাদেশের প্রতিনিধি, তখন না আমি, না তারেক রহমান—কেউ নয়, লেখবেন শুধু দেশের পক্ষে।”

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশের গণমাধ্যম সঠিক ভূমিকা রাখতে পারেনি।

“কিছু সংবাদপত্র ও সম্পাদকদের দলদাস সাংবাদিকতার কারণে সাংবাদিকদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। এই দলদাস সাংবাদিকতাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসকে পরিণত করেছে।”

তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সরকারই ফ্যাসিস্ট হতে পারে না; এজন্য সহনশীল ও লোভ-লালসামুক্ত থাকতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “দেশে দুর্নীতি রোধ করতে হলে তিনটি প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে—আদালত, পুলিশ ও গণমাধ্যম।”
তিনি সাংবাদিকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, “কোনো দলের কাছে বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকতার মৃত্যু।”

অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ট্যাগ :

আপডেট সময় : ০১:১৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫