ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ আটক

কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার বিকাল ৩ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান।

আটককৃত ইমন চৌধুরী ( ২১ ) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে।

ইলিয়াছ খান বলেন, বিকালে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় জনৈক রমজান আলী নামের যুবকের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে অপর এক যুবক পালানোর চেষ্টা চালায়।

এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই যুবককে ধৃত করতে সক্ষম হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তাকে হেফাজতে নেওয়া হয়।

তিনি আরো জানান ইমরান পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। গত ২০২৪ সালে সে চাকুরিচ্যুত হয়। বর্তমানে সে কক্সবাজার পুলিশ লাইন্সের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

ওসি বলেন, “ ইমরানের বিরুদ্ধে পুলিশ সদস্য পরিচয়ে স্থানীয়ভাবে ছিনতাই, চাঁদাবাজী ও হয়রানি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইলিয়াছ খান।

ট্যাগ :

কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ আটক

আপডেট সময় : ০৫:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫