ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারে উপকূলীয় সম্পদ উন্নয়ন ও উপকূলবাসীর ক্ষমতায়ন বিষয়ে কোস্টআপ-এর কর্মশালা অনুষ্ঠিত

উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো এবং টেকসই উপায়ে উপকূলীয় সম্পদের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক উন্নয়নমূলক সংগঠন CoastUp কক্সবাজারের নাজিরারটেক এলাকায় দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। “Workshop on Standardizing Coastal Resource and Empowering People” শীর্ষক এই কর্মশালায় সমুদ্র-নির্ভর প্রায় ৩০ জন অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, মাছ, শুটকি, মোলাস্ক ও সীউইডসহ সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ। তবে মানসম্মত উৎপাদন, মূল্য সংযোজন, রিসোর্স ম্যানেজমেন্ট, বাজার সংযোগ এবং প্রযুক্তিগত দক্ষতার অভাবে স্থানীয় জনগোষ্ঠী ন্যায্য অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বাস্তবতা বিবেচনায়, CoastUp দল কর্মশালায় উপকূলীয় সম্পদের মানোন্নয়ন, পণ্য প্রক্রিয়াকরণ, বাজার প্রস্তুতি, মূল্য সংযোজন ও এক্সপোর্ট স্ট্যান্ডার্ড বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে।

কর্মশালার ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে ছিল অঙ্গন ও Startup Cox’s Bazar, এবং সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল HHFR ও First Response।

রিসার্চ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অন্তর সরকার, প্রভাষক, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU) এবং CoastUp Co-founder। তিনি বলেন,

“বঙ্গোপসাগর আমাদের জন্য একটি বিশাল অর্থনৈতিক ভাণ্ডার। কিন্তু সঠিক দক্ষতা ও জ্ঞানের অভাবে আমরা এই রিসোর্সগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। CoastUp স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন, আন্তর্জাতিক মান শেখানো এবং এক্সপোর্ট সক্ষমতা তৈরিতে কাজ করে যাবে।”

CoastUp-এর কো-ফাউন্ডার এবং Startup Cox’s Bazar-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাহমুদুল হাসান সজীব বলেন,

“কক্সবাজারে সম্পদের অভাব নেই, অভাব আছে দক্ষতার এবং উপযুক্ত প্রযুক্তির। CoastUp এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে স্থানীয় মানুষ বাজার-সংযোগ, প্রশিক্ষণ এবং টেক-ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি অর্থনীতিতে যুক্ত হতে পারবেন। আমরা একসাথে কাজ করলে এই খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

HHFR-এর প্রধান নির্বাহী মিনার হাসান বলেন,

“এই ধরনের কর্মশালা নিয়মিত হলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান ও সক্ষমতা বৃদ্ধি পাবে। আলোচিত প্রযুক্তি ও কৌশলগুলো নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত পৌঁছানো প্রয়োজন।”

CoastUp সম্পর্কে
CoastUp একটি সামাজিক উন্নয়ন বিষয়ক প্ল্যাটফর্ম, যা উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি ভিত্তিক উৎপাদন, প্রযুক্তির সহায়তায় ক্ষমতায়ন এবং বাজার সংযোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে।

ট্যাগ :

আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫