ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকা বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু

কক্সবাজারে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালক-বলিকা বিচ ফুটবল টুর্নামেন্ট। বালক-বালিকা ক্যাটাগরিতে এতে অংশ নেয় দেশের ৮ টি বিভাগ। বুধবার (২১ মে) বিকালে সৈকতের ডিভাইন পয়েন্টে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, অলম্পিক, ক্রীড়া পরিদপ্তর ও আট বিভাগের পতাকা উত্তোলন করা হয়।

পরে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন বলেন, আমরা ফুটবল সারাদেশে ফুটবলকে পুনরুজ্জীবিত করতে চাই। এ জন্য দেশব্যাপী আন্ত: জেলা টুর্নামেন্টের আয়োজন করা হবে। যাতে করে ফুটবল আরও জনপ্রিয় হয়ে উঠে। আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের ফুটবল অনেকদূর এগিয়ে যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মোস্তফা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান সজীব এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বালক-বালিকা ক্যাটাগরীতে মুখোমুখি হয় ঢাকা এবং বরিশাল। ২য় ম্যাচে মুখোমুখি হবে সিলেট এবং খুলনা। ৩ য় ম্যাচে মুখোমুখি হবে ময়মনসিংহ এবং রাজশাহী এবং ৪ র্থ ম্যাচে মুখোমুখি হবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগ।

আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।আবেদন করে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী।

ট্যাগ :

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

কক্সবাজারে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকা বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় : ০৭:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫