ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পাহাড় কাটা,সৈকত ও নদী দখল রোধে বেলা’র ২৩ মামলা চলমান

পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হলো পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

বৃহস্পতিবার সকালে শহরের একটি হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা ) সভাটির আয়োজন করে।

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ( কউক ) চেয়ারম্যান সালাহ উদ্দিন।

বেলা’র ফিল্ড কো-অর্ডিনেটর মামুন খাঁনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) আপেল মাহমুদ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা, কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তাওসিফ শরীফ স্নিগ্ধসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় জানানো হয়, বেলা কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পাহাড় কেটে আবাসিক এলাকা নির্মাণ,সৈকত ও নদী দখল রোধে ২৩ টি মামলা করেছে। যা চলমান আছে এবং পরিবেশ রক্ষায় এ মামলাগুলো কার্যকরি ভূমিকা রাখছে।

কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয় সভায়।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন সভায়।

ট্যাগ :

কক্সবাজারের পাহাড় কাটা,সৈকত ও নদী দখল রোধে বেলা’র ২৩ মামলা চলমান

আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫