“সম্প্রীতির সমন্বয়-২০২৬” এ প্রতিপাদ্যে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে জমে উঠে এই মিলনমেলা।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সদস্যদের নিয়ে চারটি দলে বিভক্ত হয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফুটবল টিম ওনার্স হিসেবে ছিলেন মাসুদ আলম, খালেদ মোঃ আজম বিপ্লব, সাজ্জাদ হোসাইন ও মিছবাহ উদ্দিন বাবু।
অনুষ্ঠানিকভাবে আয়োজন উদ্বোধন করেন উত্তরা সৃজনশীল সংসদ এর উপদেষ্টা ইকবাল মোঃ শামসুল হুদা টাইটেল।
জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলায় ছিল টানটান উত্তেজনা আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।
অতিথি হিসেবে ছিলেন ডিপার্টমেন্ট অব ফরেনসিক মেডিসিন কক্সবাজার মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা: মোঃ শাহীন আব্দুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা দলের ফুটবলার মাসুদ আলম, সংগঠনের সিনিয়র সদস্য আজম মোঃ তাহের, তানভীর সিদ্দিকী ( পামেল), মোঃ আজম, খালেদ মোঃ আজম বিপ্লব, এস এম ইব্রাহীম, আহসান মাহমুদ ও সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল হুদা।
অতিথিরা বলেন,এমধরনের আয়োজন সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। তরুণদের জন্য এটি খুবই ইতিবাচক উদ্যোগ।
আয়োজকরা বলেন,তাদের মূল উদ্দেশ্য ছিল ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করা এবং সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা।
খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি আলী আমজাদ হোসেন মানিক সহ উপস্থিত অতিথিবৃন্দ।
পরে সকল সদস্যদের জন্য ছিল খাবারের আয়োজন।
আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী, সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী ও সদস্য আবছার উদ্দিন, আবু ইউসুফ, এনামুল হক, মারুফ বিন রশিদ।
সব মিলিয়ে, ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট শুধু খেলাধুলাই নয়, বরং সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠে।
প্রেস বিজ্ঞপ্তি 




















