স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে কক্সবাজার আসছেন শুক্রবার।
১৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সহকারি একান্ত সচিব কামরুল হাসান প্রেরিত সফর সূচীতে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ কক্সবাজার পৌঁছাবেন মন্ত্রী।
কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৯ টার পেকুয়ায় যাবেন, নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২১ মার্চ শনিবার মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সফরের শেষ দিন ২২ মার্চ রবিবার বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।
নিজস্ব প্রতিবেদক: 

























