ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আবছার সিকদার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশ থেকে নির্বাচিত ১২ তরুণকে সম্মানিত করা হয়েছে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’–এ। জাতীয় পর্যায়ে স্বীকৃত এ সম্মাননা তুলে দেন নোবেল বিজয়ী ও দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কক্সবাজারের কৃতি সন্তান, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় সায়মুন সংসদের সভাপতি নুরুল আবছার সিকদার অন্যতম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নুরুল আবছার সিকদার। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’–এর পাঁচটি ক্যাটাগরির মধ্যে নুরুল আবছার দেশব্যাপী দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাঁর এই অনন্য অর্জনে কক্সবাজারবাসী গর্বিত ও আনন্দিত।

নুরুল আবছার শহরের আলীর জাঁহাল এলাকার বাসিন্দা। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজপতি সামশুল হক সিকদার–এর পুত্র এবং প্রখ্যাত সমাজসেবক ও জামায়াত নেতা রুহুল আমিন সিকদার–এর ছোট ভাই।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় নুরুল আবছার বলেন, “আলহামদুলিল্লাহ, নোবেল জয়ী মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ জাতীয় পুরস্কার গ্রহণ করেছি—এটা আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এই পুরস্কার আমি উৎসর্গ করছি কক্সবাজারবাসী, আমার মা-বাবা এবং গাজাবাসীকে। ইনশাআল্লাহ, কক্সবাজারে সায়মুন সংসদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন করবো।”

এ অর্জনের মাধ্যমে জেলার তরুণদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুল আবছার সিকদার। তাঁর সেবামূলক ও নেতৃত্বগুণের কারণে যুব সমাজের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগ :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আবছার সিকদার

আপডেট সময় : ০৫:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫