ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলো বাহারছড়ার তানিম…

পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছে পরিবেশ ও মানবাধিকার কর্মী এবং হুইসেলব্লোয়ার এম কে জিসাদুল হক তানিম।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অভিবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন ও এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস (২০২৫) উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

জিসাদুল হক তানিম কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার মরহুম নুরুল আবছারের পুত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মো. সিকদার মাকবুল হক ও বিচারপতি জয়নুল আবেদীন।

প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন আইবাইস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
IUBAT অধ্যাপক এবং এশিয়া হিউম্যান রাইটস এর উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. সাত্তার। সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (BFUJ) এরফানুল হক নাহিদ। সাংগঠনিক সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS) ও সাবেক সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU), কাজল হাজরা, প্রধান আলোকচিত্রী, দৈনিক কালবেলা ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মশিউর রহমান সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফখরুল ফেরদৌস, নির্বাহী পরিচালক, Development Center International (DCI), মো. মনজুর হোসেন এশা, চেয়ারম্যান, Bangladesh National Human Rights Association এবং আলিজা জামান, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপি এবং উপদেষ্টা, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পুরস্কার গ্রহণকালে এমকে জিসাদুল হক তানিম বলেন, পরিবেশ ধ্বংস শুধু প্রকৃতির বিরুদ্ধে অপরাধ নয়, এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের বিরুদ্ধে অপরাধ। পরিবেশ রক্ষা মানেই মানবাধিকার রক্ষা।

উল্লেখ্য, এমকে জিসাদুল হক তানিম Intelligent Whistleblower Coalition (IWB-Coalition)–এর Founder & Convener। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান ও জনস্বার্থে প্রকাশের মাধ্যমে কাজ করে আসছেন।

এর আগে দুর্নীতি ও মানবাধিকারের মধ্যকার সম্পর্ক বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের (UNHRC) ৫৯তম অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে তার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। ওই প্রস্তাবে দুর্নীতির কারণে মানবাধিকার লঙ্ঘন, হুইসেলব্লোয়ারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া, জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদ (UNCAC)–ভিত্তিক আন্তর্জাতিক জোটের কার্যক্রমে তার সম্পৃক্ততার জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ট্যাগ :

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলো বাহারছড়ার তানিম…

আপডেট সময় : ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫