ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মধ্যরাতের ছুরিকাঘাতে আহত আসিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, নিহত বেড়ে ২ ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ শহরের শীর্ষ ছিনতাইকারী জিয়া গ্রেফতার দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি কথা কাটাকাটি থেকে সংঘর্ষ : পাহাড়তলীতে যুবক নিহত, আহত ২

আ’লীগ আমলে চকরিয়ার এমপি ইবরাহিমকে নিজ দল থেকে বহিষ্কার

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 3193

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় নিজ হাতে গড়া দল কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নাম এবার নির্বাচন কমিশন (ইসি) থেকেও বাদ দিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দলের নতুন নেতারা।

সোমবার (১ সেপ্টেম্বর) ইসির সচিবের কাছে লেখা নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফের এক চিঠিতে এমন তথ্য জানা গেছে।

চিঠিতে মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও নতুন কমিটি গঠনের সব তথ্য জমা দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টির (নিবন্ধন নং-০৩১) দাফতরিক ঠিকানা পরিবর্তিত হয়েছে। আগে চেয়ারম্যানের কার্যালয় ছিল মহাখালীর নিউ ডিওএইচএস ২২নং লেনের ৩২৫নং বাড়ি। এবং মহানগর কার্যালয় ছিল ৮৫ নয়াপল্টন (৬ষ্ঠ তলা)।

গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদমর্যাদায় ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ঠিকানা পরিবর্তিত হয়ে দাফতরিক ঠিকানা
মতিঝিল থানার ফকিরেরপুলের কমিশনার গলির ২৬৬/১ করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২০(ঞ) এর ১-৫ মোতাবেক পার্টির চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) পরিবর্তে মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আবদুল আউয়াল মামুনের পরিবর্তে মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আবু হানিফের নেতৃত্বে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১২ জুন অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফকে কাউন্সিলরদের সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির পরিবর্তিত দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিবের পরিবর্তিত নাম নিবন্ধিত হওয়া আবশ্যক। এ বিষয়ে পার্টির গঠনতন্ত্রে কমিশনকে অবগতির বাধ্যবাধকতা রয়েছে। এজন্য বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইসি সচিবকে লেখা চিঠিতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গড়া দলটি ২০০৮ সালে ইসির নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট বেধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা

আ’লীগ আমলে চকরিয়ার এমপি ইবরাহিমকে নিজ দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৪:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫