ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি” কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য,অতিরিক্ত মদ্যপানে বলে ধারণা স্থানীয়দের টেকনাফে আওয়ামীলীগ নেতা নুরুল বশর ও নুরুল আলমের বাড়িতে পুলিশের অভিযান পর্যটন ব্যবসায়ী সোহেলকে নিয়ে অপপ্রচার : প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সহযোগীতা কামনা ২৫ মার্চের অপারেশন সার্চলাইটে সেনাবাহিনীতে কর্মরত কক্সবাজারের দুই শহীদ শহীদ এটিএম জাফর : কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ হওয়া কক্সবাজারের বীর সন্তান

আজহারীর মাহফিল শুরুর আগেই মঞ্চের সামনে ভিড় ইউটিউবারদের

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী দীর্ঘ পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথমবার মাহফিলে প্রধানবক্তা হিসেবে অংশ নিচ্ছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টার শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে বলে জানান আয়োজকরা।

বয়ানের আগের রাতেই আজহারী’কে কাভার করতে মঞ্চের সম্মুখ অংশ ভীড় করেছে দূর-দূরান্ত থেকে আসা ইউটিউবাররা।

শতাধিক ট্রাইপড সহ নানা যন্ত্রাংশে পরিপূর্ণ হয়ে গেছে মঞ্চের সামনের পুরোটাই, ইউটিউবাররা সেখানেই এখন রাত্রিযাপন করছেন।

ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এই মাহফিল।

এই মাহফিলের আগের দিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  মালেয়শিয়া থেকে দেশে ফিরে ফেসবুকে আজহারী লিখেছেন,  ” আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো।”

মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী বলেন,মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ,র‍্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। দূর-দূরান্ত যারা মাহফিলে আসবে তাদের খাওয়া-দাওয়া ও গাড়ি পাকিং করার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগ :

রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস

আজহারীর মাহফিল শুরুর আগেই মঞ্চের সামনে ভিড় ইউটিউবারদের

আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪