ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

চকরিয়া উপজেলায় অপহরণের দুই দিন পর পারভেজ হোসেন (১৭) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ মার্চ রাত আনুমানিক দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ে ফিরছিল পারভেজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর পারভেজের পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান শুরু করে। প্রযুক্তিগত তথ্য–উপাত্তের সহায়তায় পুলিশ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। টানা প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ ছগিরাকাটা এলাকার একটি গহিন পাহাড়ি এলাকা থেকে অপহরণে জড়িত সন্দেহে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত আমির সুলতানের ছেলে। গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় মামলা একটি অপহরণ দায়ের করা হয়েছে। অপহরণের এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী

অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬