ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

অতিরিক্ত টাকা না নিতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের শপথ করালো ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বিচ ফটোগ্রাফার, ঘোড়া চালক, বিচ বাইক চালক, জট স্কি চালক, কিটকট চেয়ারে অতিরিক্ত ভাড়া আদায় না করত শপথ বাক্য পাঠ করিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে লাবণী পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কার্যালয়ে পর্যটক হয়রানি রোধকল্পে এক মতবিনিময় সভায় শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ বাক্যটি ছিলো এমন “আমরা শপথ করছি যে, পর্যটকদের নিকট থেকে কোন অতিরিক্ত ভাড়া, কোন অতিরিক্ত টাকা ছবি তুলে-ঘোড়া চালিয়ে-বিচ বাইক চালিয়ে আদায় করব না। অতিরিক্ত টাকা আদায় করা আইনগত অপরাধ। আমরা যদি এধরনের অপরাধ করি তাহলে আমাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের কক্সবাজার আমাদের অহংকার, পর্যটকদের হয়রানি না করা আমাদের অঙ্গীকার।”

পরে তাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্য এডিআইজি আপেল মাহমুদ বলেন, সমুদ্র সৈকতে নির্ধারিত টাকার বাহিরে অতিরিক্ত টাকা নিলে সে যেই হোক, তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। ফটোগ্রাফাররা কোনভাবেই এক ক্লিকে অতিরিক্ত ছবি তুলতে পারবে না।

“একটি হয়রানি প্রতিরোধ টিম নামানো হচ্ছে। ১০ সদস্যের এই টিমে থাকবে ২ জন পরিদর্শক, ২ জন উপপরিদর্শক। দশ সদস্যের এই টিমের কাজ হবে ফটোগ্রাফার, বিচ বাইক, জেট স্কি, কিটকট, হকার যারাই পর্যটকদের হয়রানি করবে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।” জানান আপেল।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫