ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী

৩ সেট প্রশ্ন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা: প্রাথমিকের প্রশ্ন ফাঁস চক্র কক্সবাজারে সক্রিয়

শুক্রবার সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। এই পরীক্ষা ঘিরে কক্সবাজার শহরে প্রশ্ন ফাঁসের তিনটি চক্র সক্রিয় হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রাথমিকের প্রশ্ন ফাঁসের তিনটি চক্রের মধ্যে একটি চক্র হোটেল সায়মনে অবস্থান করছে। ওই হোটেল কক্ষেই পরীক্ষার্থীদের একত্রিত করে প্রশ্ন দেওয়া হবে। আমাদেরকে তথ্য দেওয়া সূত্রের মাধ্যমে আমরা ওই চক্র থেকে প্রশ্ন নেওয়ার চুক্তি করা এক পরীক্ষার্থীর সাথে কথা বলি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরীক্ষার্থী জানায়, প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের প্রশ্ন নিয়ে একেবারে অধিদপ্তর পর্যন্ত যুক্ত থাকা বেশ কয়েকটি চক্র পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের অফার করছে।

লিখিত পরীক্ষার তিন সেট প্রশ্ন তিন লাখ টাকা অফার করা হয়, কেউ কেউ আবার শুধুমাত্র ৫০ হাজার টাকায়ও অফার করছে। তবে সম্পূর্ণ টাকা দিতে হবে পরীক্ষা শেষে। এরআগে ১০% থেকে ২০% টাকা পরিশোধ করে মোট অংকের ব্লাঙ্ক চেক দিতে হবে চক্রটিকে।

খুবই সাবধানতার সাথে প্রশ্ন ফাঁস করা এই চক্রটির সাথে যাদের চুক্তি হয়েছে তাদের সবাইকে একদিন আগে জেলা শহরে অবস্থান করতে বলা হয়েছে।

সূত্র জানায়, এরমধ্যে যে চক্রটি হোটেল সায়মনে অবস্থান করছে তাদের কে সকাল ৮ টার মধ্যে নির্ধারিত কক্ষে ডেকে নেওয়ার কথা রয়েছে। কক্ষে প্রবেশের আগে পরীক্ষার্থীদের মোবাইল ফোনসহ সবধরনের ডিভাইস চক্রটির হাতে জমা দিতে হবে। তারপর প্রশ্নের প্রিন্ট কপি পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে। দুই থেকে আড়াই ঘন্টা ফাঁসকৃত এই প্রশ্ন পড়ার সুযোগ দিয়ে সে প্রশ্নের কপি পুনরায় নিয়ে ফেলা হবে।

সূত্র জানায়, প্রশ্ন ফাঁসের এই তিনটি চক্র কক্সবাজার শহরে অবস্থান করছে। ইতিমধ্যে যাদের সাথে প্রশ্ন কেনার চুক্তি হয়েছে তাদের কে বিভিন্ন উপজেলা থেকে জেলা সদরে ডেকে নেওয়া হয়েছে বলে জানায় সূত্রটি।

শুক্রবার বিকেল ৩ টায় ১৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। কক্সবাজার জেলায় ১২৩ পদের বিপরীতে ১৫ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে বলে জানা গেছে।

ট্যাগ :

কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

৩ সেট প্রশ্ন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা: প্রাথমিকের প্রশ্ন ফাঁস চক্র কক্সবাজারে সক্রিয়

আপডেট সময় : ১২:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬