ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর দেখতে এসে আটক নিষিদ্ধ ঘোষিত ৫ ছাত্রলীগ নেতা লামায় ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা লবণ আমদানির প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন: আমদানি স্থগিত করার আশ্বাস আরকান আর্মির কথিত পার্টনার রোহিঙ্গা অলি’কে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ- বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তনায়নে অঙ্গীকারাবদ্ধ উখিয়ার আলোচিত কামাল মেম্বার হত্যা কান্ড: ৮ আসামি কারাগারে পেকুয়ায় কলেজ ছাত্রের আ ত্ম হ ত্যা/ প্ররোচনাকারীদের শাস্তি চায় স্থানীয়রা সরকারি চাকরিজীবীরা যেভাবে পাবেন টানা ৪ দিনের ছুটি শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১টি বাড়ি ও ০.৬ একর জমি’র মালিক জেলা জামায়াত আমির, ব্যাংকে আছে ১৫ লাখ

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 1233

উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় স্থাবর সম্পদ হিসেবে আনোয়ারী দেখিয়েছেন ১টি বাড়ি ও ০.৬ একর জমি, যার বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ৫ শত টাকা। নগদ কোন অর্থ না থাকলেও ব্যাংকে আনোয়ারী র জমা আছে ১৫ লাখ ২৪ হাজার ৩ শত ৪৯ টাকা এবং স্বর্ণের পরিমাণ ১০ ভরি।

হলফনামার তথ্যমতে আনোয়ারীর অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৩৩ লাখ ২৪ হাজার ৩ শত ৪৯ টাকা, তিনি বছরে শিক্ষকতা পেশায় ৪ লাখ ৫৭ হাজার ৬ শত টাকা এবং ইউপি চেয়ারম্যানের সম্মানি বাবদ ১ লাখ ২০ হাজার টাকা বাৎসরিক আয় দেখিয়েছেন।

২০০৩ সাল থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ২২ বছর পর পদত্যাগ করে তিনি প্রথমবারের মতো এবারের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এই আসনে আনোয়ারির প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী
শাহজাহান চৌধুরী সহ আরো ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগর দেখতে এসে আটক নিষিদ্ধ ঘোষিত ৫ ছাত্রলীগ নেতা

This will close in 6 seconds

১টি বাড়ি ও ০.৬ একর জমি’র মালিক জেলা জামায়াত আমির, ব্যাংকে আছে ১৫ লাখ

আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬