ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের

সৈকতে যেভাবে গুলি করে হত্যা করা হয় এক ব্যক্তিকে

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (৫৫)। তিনি খুলনার দৌলত পুরের বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ঘটনার পর পরই পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে দুর্বৃত্তকে ধরতে, জানান ওসি ইলিয়াস।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটো রিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রীজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।

এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটো রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম।

হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয় পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়।

নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?

সৈকতে যেভাবে গুলি করে হত্যা করা হয় এক ব্যক্তিকে

আপডেট সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫