ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে! কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি

সেন্টমার্টিনে জনসচেতনতা বৃদ্ধিতে কোস্ট গার্ডের অগ্নি নির্বাপণী মহড়া

গেলো ১৪ জানুয়ারি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে একটি ইকো রিসোর্ট পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি ইকো রিসোর্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে অগ্নি দুর্ঘটনা রোধে এবং সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত সকল রিসোর্ট মালিক ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে অগ্নি নির্বাপণী মহড়ার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন, বিসিজি স্টেশন সেন্টমার্টিন ও ফায়ার সার্ভিস এর সমন্বয়ে যৌথভাবে বিসিজি স্টেশন সেন্টমার্টিন এর মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

তিনি জানান, সেন্টমার্টিনের জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই কার্যক্রমে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত রিসোর্ট মালিকগণ, স্থানীয় জন প্রতিনিধি, নৌ পুলিশ ও বিজিবি সদস্যসহ বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে!

সেন্টমার্টিনে জনসচেতনতা বৃদ্ধিতে কোস্ট গার্ডের অগ্নি নির্বাপণী মহড়া

আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫