ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বৈশাখী ঝড়ে বৈশাখ উদযাপন: স্বাধীন চেতনার উৎসব হোক আমাদের অহংকার শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান- স্বরাষ্ট্রমন্ত্রী  শহরের নতুন বাহারছড়া এলাকায় দোকান ভাংচুরের অভিযোগ রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ পুলিশের ভুলের খেসারতে কারাগারে কাটানো রাতে নির্ঘুম ছিল শিশু মাইরা পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা গর্জনিয়া ইউনিয়নের টোল-ট্যাক্স ৫ লাখ ৩০ হাজার টাকায় ইজারা পেলেন লুৎফুর রহমান রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা

সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে

১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিক হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার ( ৭ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে
কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রশ্নোত্তর পর্বে পবিত্র হজ’এ খরচ নিয়ে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই দিনক্ষণ নিশ্চিত করেন। ধর্মমন্ত্রী বলেছেন, ১৮ এপ্রিল আনুষ্ঠানিক হজ ফ্লাইট শুরু হবে।

সংসদে এমপি কাজল জানতে চান, পবিত্র হজ পালনে খরচ কমানোর বিষয়ে সরকার কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা ; তার লিখিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করে করে বলেন, ২০২৬ সালের হজের যাবতীয় কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ ও সৌদি আরব উভয় অংশের বিভিন্ন আনুষঙ্গিক খরচ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান যে, সৌদি আরবের বেঁধে দেওয়া সময়সীমা বা টাইমলাইন যথাযথভাবে অনুসরণ করে হজযাত্রীদের ভিসাসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম সফলভাবে শেষ করা হয়েছে। ফলে আগামী ১৮ এপ্রিল থেকেই হাজিরা মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, সেজন্য বিমানবন্দর ও ট্রানজিট পয়েন্টগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হজের ফ্লাইট শুরুর এই ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার প্রধান ধাপটি শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী বিমানগুলো ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হাজিদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সেবক দলও প্রস্তুত রাখা হয়েছে বলে সংসদকে জানান ধর্মমন্ত্রী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর

সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে

আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬