ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা

শবে কদরের রাতে উখিয়ায় সংবাদকর্মী’কে হ’ত্যা’চেষ্টা, অবস্থা সংকটাপন্ন

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন এক সংবাদকর্মী, এতে তাঁর বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের রাতে আনুমানিক সাড়ে এগারোটার সময় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এম এ রহমান সীমান্ত, চট্টলা বাংলা নামে একটি অনলাইন গণমাধ্যমের নির্বাহী সম্পাদক।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীমান্তকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সীমান্তের চোখে,পায়ে আঘাতে চিহ্ন আছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে রেফার করা হয়েছে।’

মুমূর্ষু অবস্থায় সীমান্ত বলেন, ” আমি নামাজ শেষে মসজিদ থেকে বের হলে স্থানীয় মাহমুদুল হক ও সীমান্তের চোরাকারবারি আবু বক্করের নেতৃত্বে রড-চুরি নিয়ে ১০/১২ জন অতর্কিত হামলা চালায়। ”

সংবাদ প্রকাশের জেরে এই হামলা বলে জানান ভুক্তভোগী সীমান্ত।

সীমান্তের মামা আব্দুর রহিম বলেন,” হত্যার উদ্দেশ্যে আমার ভাগিনাকে হামলা করেছে সন্ত্রাসীরা। তার চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।”

বিষয়টি উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসাইন নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শবে কদরের রাতে উখিয়ায় সংবাদকর্মী’কে হ’ত্যা’চেষ্টা, অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় : ০১:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫