ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক টেকনাফে গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত কচ্ছপিয়ার বড় জাংছড়ি খালে মাছ শিকারের উৎসবে  কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা কক্সবাজারের লবণ চাষী, জেলে ও পর্যটন শ্রমিকদের জন্য আশার আলো, নাকি অনিশ্চয়তার প্রতিধ্বনি? রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক কক্সবাজারে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে মে দিবস পালিত ‘আঁকো তোমার শহর’—শিল্পচর্চায় নতুন ভাবনা অমরণি ফুলের কুতুবদিয়ায় অটো রিক্সার গ্যারেজে আগুন: পুড়ে গেছে ২২ টি টমটম অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতার পুত্র তুহিন কারাগারে এআরএ-আরএসও সংঘর্ষ, সীমান্তে আতঙ্ক ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী” যার আলোয় আলোকিত জনপদ নতুন কুড়িঁ স্পোর্টস উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা: জেলায় নিবন্ধন করেছে ৩ হাজার ৩৫২ জন

লক্ষীপুর জেলার ২ বাসিন্দাকে পেকুয়ায় কম্বল মোড়ানো অস্ত্রসহ আটক

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ দুজনকে আটক করার দাবি করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পেকুয়া থানার একটি টিম তাদের আটক করে৷

আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার মোঃ মিজানের পুত্র রবিউল হাসান (১৭) এবং একই জেলার ইলিয়াছ হোসেনের পুত্র হৃদয় হোসেন (২২)।

পুলিশ জানিয়েছে, পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি টিম অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঞ্চলিক সড়কের টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে কম্বল মোড়ানো তিনটি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র চালানের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটা টিম অভিযান পরিচালনা করে তিনটি অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

লক্ষীপুর জেলার ২ বাসিন্দাকে পেকুয়ায় কম্বল মোড়ানো অস্ত্রসহ আটক

আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫