ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার

রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন

রেন্ট-এ-বাইক এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং অসংখ্য বেকার তরুণের জীবনযুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে পর্যটন নগরী কক্সবাজারে।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত, সেখানে এই মোটরসাইকেল ভাড়ার ব্যবসা অনেক অভাবী পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

কক্সবাজারের হাজারো মানুষ এই পেশার ওপর নির্ভর করে তাদের সংসার চালাচ্ছে। তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহবান জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন রেন্ট বাইক মালিক নয়ন।

​তার দাবি, অসংখ্য শিক্ষিত ও স্বল্পশিক্ষিত যুবক ঋণের বোঝা মাথায় নিয়ে বা জমানো শেষ সম্বল দিয়ে বাইক কিনে ভাড়া দিচ্ছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের। এতে করে পযটকেরাও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় আর রেন্ট বাইকের মালিকেরাও ভাড়ার টাকা পেয়ে স্বাচ্ছন্দ্যে জিবনযাপন করে। এর চেয়ে বেশী কিছু না। তবে নিয়ম ও সুরক্ষা মেনে বাইক ভাড়া দিলেও হঠাৎ দূর্ঘটনা বা অনাকাংখিত ঘটনা ঘটে যায়, এতে করে বাইক মালিক ও পর্যটক উভয়েই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, প্রতিদিন শতশত বাইক ভাড়া দেয়া হয়, সে তুলনায় এক্সিডেন্টের হার অনেক অনেক কম। তবুও সবার কামনা কোনো দূর্ঘটনা না হোক।

কিন্তু অনিচ্ছাকৃত দূর্ঘটনা হলেই রেন্ট বাইকের বিরুদ্ধে একটা পক্ষ মাঠে নামে, নানান অপপ্রচার শুরু করে।

অথচ এর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে শতশত সন্তানদের পড়াশোনা, পরিবারের চিকিৎসা এবং বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ চলছে। অনেক পরিবার যারা একসময় চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করত, আজ এই বাইক ভাড়ার মাধ্যমেই তারা সম্মানের সাথে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে।

​কোনো কঠোর নিয়ম বা বাধানিষেধ যেন এই খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারার কারণ না হয়। যদি এই আয়ের পথ বন্ধ হয়ে যায়, তবে হাজারো মানুষ রাতারাতি বেকার হয়ে পড়বে এবং চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়বে শত শত পরিবার।
তাই এই সাধারণ মেহনতি মানুষের জীবন-জীবিকার স্বার্থে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য সকল রেন্ট বাইক মালিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন রেন্ট ব্যবসায়ী নয়ন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন

আপডেট সময় : ০১:১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬