ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা

রামুতে বিচার নিষ্পত্তি হওয়ার আগে চলাচলের রাস্তা দখলে নেওয়ার অভিযোগ

রামুতে খড়ের স্তুপ ও টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। গেলো শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরবিন্দু বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নুর আহমদ চলাচলের রাস্তা জবর দখল করার চেষ্টা করে আসছিলেন। পরে তিনি রামু থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর রামু থানা উভয় পক্ষকে ডেকে চলামান বিরোধ নিষ্পত্তির জন্য সার্ভেয়ার দ্বারা জায়গা পরিমাপ করে যার অংশ তাকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সার্ভেয়ারের জায়গা পরিমাপ ও বিচার নিষ্পত্তি হওয়ার আগে নুর আহমদ চলাচলের মোট ৮০ ফুট দৈর্ঘ্যের ৪০-৪৫ ফুট দৈর্ঘ্য বরাবর টিনের বেড়া ও খড়ের স্তুপ (কুইজ্যা) বসিয়ে চলাচলের জায়গাটি জবর দখল করে নেয়। এতে পরবিন্দু বড়ুয়া বাধা প্রদান করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা ও খড়ের স্তুপ পুড়িয়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন নুর আহমদ।

এসব বিষয়ের সত্যতা জানতে অভিযুক্ত নুর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয় অস্বীকার করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে বিচার নিষ্পত্তি হওয়ার আগে চলাচলের রাস্তা দখলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫