ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী রাজীব বড়ুয়া পরলোকে, শেষকৃত্য সম্পন্ন আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় উদ্বেগ জেলা আইনজীবী সমিতির,পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জামিনে বেরিয়ে ফের আটক গর্জনিয়ার আলোচিত শাহীন ডাকাত টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি

রামুতে থানায় দালালি বন্ধ করতে বলায় সাবেক ইউপি সদস্যকে হামলার অভিযোগ 

রামু থানায় দালালি বন্ধ করতে বলায় সাবেক ইউপি সদস্যকে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করেছেন হামলার স্বীকার সাইফুল ইসলাম।

হামলার স্বীকার সাইফুল ইসলামের সাক্ষরিত এজাহারে বলা হয়, জাহেদুল হক দীর্ঘদিন যাবৎ রামু থানার সামনে চেম্বার করে নিরীহ মানুষদের থানায় আইনী সহযোগিতার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা আদায় করে হয়রানি করে আসছেন। এছাড়া তার ছেলে জামশেদ একই চেম্বারে বসে থানায় সেবা নিতে আসা নিরহ মানুষদের মামলা থেকে বাদ দেওয়া, অফিসারদের দিয়ে বিভিন্ন অভিযোগের বিচার পাইয়ে দেয়ার মিথ্যে বাহানা দিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

এজাহারে আরও বলা হয়,  জাহেদুল ইসলাম ও তার ছেলে জামশেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের নিষেধ করেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম। এতে তারা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে তেমুহনীস্থ সাইফুল ইসলামের ফার্নিচার দোকানে প্রবেশ করে তাকে অতর্কিত হামলা চালায়। পরে হামলার স্বীকার সাইফুল ইসলাম রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে জাহেদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটা সম্ভব হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিল্পী রাজীব বড়ুয়া পরলোকে, শেষকৃত্য সম্পন্ন

রামুতে থানায় দালালি বন্ধ করতে বলায় সাবেক ইউপি সদস্যকে হামলার অভিযোগ 

আপডেট সময় : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫