ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সভাপতি,সাধারণ সম্পাদকসহ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিজয়ী হলেন যারা ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা নি’হ’ত নয়, ক্যাম্পে গু’লি’বিদ্ধ সেই শিশুর অবস্থা আশংকাজনক মাটির নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিভিন্ন পদে যারা জয়ী চকরিয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে যুবকের মৃত্যু কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে ৫ বিজয়ী যারা পুলিশের আশ্বাসে বাসটার্মিনালে সড়ক অবরোধ প্রত্যাহার : সালমানের জানাজা শনিবার সকাল ১০ টায় দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন : ভোট দিয়েছেন ১২শ ২৫ জন,অনুপস্থিত ১০৫ জন কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের

নয়াদিল্লি ও ইসলামাবাদের একে অপরের সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে দাবি করেছেন, ভারত ও পাকিস্তান ‘পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

শনিবার (১০ মে) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শনিবার (১০ মে) জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়েছে।

গত ৫ ও ৬ মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালালো ইসলামাবাদ। এটি উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা এলো।

অপরদিকে, এই জটিল পরিস্থিতির মধ্যেই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধানবৃন্দ এবং প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী

রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫