ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১

যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে চললেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। কক্সবাজারের টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিন ওরফে জামাল হোসেন ওরফে ‘লেডু’কে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বুধবার (৩ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন ওরফে লেডু টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে।

বুধবার (৩ জুন) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লেডু নিজ এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এরপর বুধবার ভোর রাতে র‌্যাবের একটি আভিযানিক দল কে কে পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে অবরুদ্ধ করে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, জামাল উদ্দিন ওরফে লেডুর বিরুদ্ধে টেকনাফ থানায় ২০২২ সালে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা বিচারাধীন ছিল। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান করলেও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা

আপডেট সময় : ১২:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬