ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স গঠিত: প্রেসিডেন্ট আরফাত,সেক্রেটারি তৌফিক গরু বিক্রি করতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু লামায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫ রামুর মনিরঝিলে আওয়ামী লীগ নেতা জহির মেম্বারের ছেলে রিয়াজ উদ্দীন ধর্ষণ মামলায় আটক কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সিএনজির মিটার বক্সে ইয়াবা, চালক আটক কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ টেকনাফে ওয়াই-ফাই লাইনের কাজের অজুহাতে জাল নোটের কারখানা

‘মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল’

মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ ছাপানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে “ছাত্র সংবাদ”।

বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে “ছাত্র সংবাদ” বলেছে, “মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল”।

ছাত্র সংবাদ জানায়,  “যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি” শীর্ষক বিতর্কিত প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে, ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যগতভাবে “ছাত্র সংবাদ” মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে।

পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

এরই ধারাহিকতায় গত ডিসেম্বর ২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত “যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি” শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে “ছাত্র সংবাদ”-এর পরিষ্কার বক্তব্য হচ্ছে- মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে “ছাত্র সংবাদ” আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে।

সেই সাথে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে “ছাত্র সংবাদ” দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সকল গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা  পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, “ছাত্র সংবাদ” ইসলামী ছাত্রশিবিরের দলীয় প্রকাশনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল’

আপডেট সময় : ০৭:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫