ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মহেশখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মহেশখালী রান ২০২৫’

মহেশখালীতে প্রথমবারের মতো Remote Event Solution এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মহেশখালী রান ২০২৫’।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৭ টায় আদিনাথ জেটিতে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শাপলাপুর সড়কে ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৫০ জন দৌঁড়বিদ ও তরুণ।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শান্তি, পর্যটন ও সবুজ মহেশখালী গড়ার উদ্দেশ্যে এই দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

দৌঁড়ে অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, মহেশখালীর নৈসর্গিক পাহাড়, সবুজ বনানী ও নির্মল বাতাসের মধ্য দিয়ে এই দৌঁড় ছিলো এক অনন্য অভিজ্ঞতা। এই আয়োজন পরিবেশবান্ধব মহেশখালী গড়ার বার্তা ছড়িয়ে দিবে বলে মনে করেন তারা।

দৌঁড় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি স্থানীয় প্রশাসন, Remote Event Solution এর সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।

পরে আয়োজকরা বলেন, ‘মহেশখালী রান ২০২৫’ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যটনকে উৎসাহিত করা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রাকে জনপ্রিয় করার প্রয়াসে এই আয়োজন। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

মহেশখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মহেশখালী রান ২০২৫’

আপডেট সময় : ০২:২৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫