ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাবারুণী স্নানে মুখর কক্সবাজার: সমুদ্রসৈকতে পূণ্যার্থীদের ঢল চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সরকার গঠনের মাস পূর্তি: বিএনপির ইশতেহার থেকে বাস্তব যাত্রা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

ভারুয়াখালীতে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহত রহিম উদ্দিন সিকদার মারা গেছেন।

মঙ্গলবার(১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে
চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহত রহিম উদ্দিন সিকদারের ভাই শফিকুর রহমান জানান, গেলো রবিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ভাইদের মারধর করা হয়।

তিনি জানান, স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়েতের সভাপতি আব্দুল আল নোমান, জামাই মিজান, মুজিব, এনাম। এরা সবাই হামলা চালায়।

পরে মূমূর্ষ অবস্থায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে রহিম সিকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহম্মেদ উজ্জল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামী সভাপতির হাতে ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছে।

রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।

ট্যাগ :

ভারুয়াখালীতে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫