ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক সংগীতশিল্পী মৈথিলী

ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগরে আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে হারান ২৫ বছর বয়সী মৈথিলী ঠাকুর। বর্তমানে তিনিই বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, ‘এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের সেবা করব। আমি এই মুহূর্তে শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছি এবং কীভাবে সেখানে কাজ করব, সেই ভাবনাচিন্তা করছি।’

নির্বাচনের অল্প সময় আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী ঠাকুর। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি।

গেল ৫ অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মৈথিলীকে নিয়ে আলোচনা তীব্র শুরু হয়। পরে বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ের সঙ্গে তার একটি ছবিও প্রকাশ্যে আসে, যা জল্পনাকে আরও উসকে দেয়। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে তাওড়ে সেই ছবি পোস্ট করে মৈথিলীকে ‘বিহার-কন্যা’ উল্লেখ করে স্বাগত জানান। তার পর থেকেই অনেকে মনে করেছিলেন তিনি হয়ত হচ্ছেন আলিনগরের প্রর্থী। ঠিক তাই হয়েছে। নির্বাচনে বিজয়ীও হলেন তিনি।

২৫ জুলাই ২০০০ সালে বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর, সংগীতসমৃদ্ধ পরিবারে বড় হয়ে ওঠা। বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখেছেন।

২০১১ সালে জি টিভিতে প্রচারিত একটি গানের প্রতিযোগিতা টেলিভিশন ধারাবাহিক লিটল চ্যাম্পসে অংশ নেন তিনি। চার বছর পর, তিনি সনি টিভিতে প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়রে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৬ সালে ‘আই জিনিয়াস ইয়ং সিঙ্গিং স্টার’ প্রতিযোগিতা জেতেন। পরে তিনি তার অ্যালবাম, ‘ইয়া রাব্বা’ (ইউনিভার্সাল মিউজিক) প্রকাশ করেন।

ভোজপুরি, হিন্দিসহ একাধিক ভাষায় গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন মৈথিলী। ২০২৪ সালে মায়ের সঙ্গে গাওয়া তার একটি গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুগ্ধ করেছিলেন। পরে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়ও সেই গানটির করেন তিনি।

সূত্র:সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার

বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক সংগীতশিল্পী মৈথিলী

আপডেট সময় : ১১:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫