ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২

​কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

অভিযানকালে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি পর্যটকবাহী চাঁন্দের গাড়ি ও একটি নৌকা জব্দ করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

​শুক্রবার রাতে উখিয়ার সীমান্তবর্তী আঞ্জুমানপাড়ার ফাইসা খাল এলাকা থেকে জেলের ছদ্মবেশে থাকা মোঃ ইমরান নামের ব্যক্তিকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করে বিজিবির পালংখালী বিওপির টহলদল।

এর আগে খারাংখালী বিওপির সদস্যরা বিএসপি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

​অন্যদিকে, পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকায় বিজিবির চ্যালেঞ্জের মুখে এক পাচারকারী নৌকা ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও নৌকাটি জব্দ করা হয়।

এছাড়া শীলখালী চেকপোস্টে বিজিবির স্নাইপার ডগ হেনরির সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি চাঁন্দের গাড়ির স্টিয়ারিংয়ের নিচে লুকানো ৪ হাজার পিস ইয়াবাসহ চালক মোঃ ওমর ফারুককে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে যেকোনো অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০১:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬