ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো গর্তে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল:গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে জনগণ নোট অব ডিসেন্ট দেবে রামুর ওসি’র ইয়াবা গায়েব!  খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনুকমালার নানান আয়োজন  পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা কক্সবাজারে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু হঠাৎ রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ড এর মৌখিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক টেকনাফে গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত কচ্ছপিয়ার বড় জাংছড়ি খালে মাছ শিকারের উৎসবে  কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা কক্সবাজারের লবণ চাষী, জেলে ও পর্যটন শ্রমিকদের জন্য আশার আলো, নাকি অনিশ্চয়তার প্রতিধ্বনি?

বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক

ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন সকল সদস্যের সম্মতিক্রমে কেন্দ্র বরাবর নতুন কমিটি প্রেরণ করলে বিএসপিএ’র কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক সেই কমিটি আনুষ্ঠানিক অনুমোদন দেন।
১১ সদস্য বিশিষ্ট কক্সবাজার বিএসপিএ’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার রিপোর্টার ক্রীড়া সংগঠক এম আর মাহবুব।
জাতীয় স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা কমিটির অন্যান্যরা হলেন, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল সহ-সভাপতি, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম যুগ্ম সম্পাদক ও দৈনিক আজাদী পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ মিজান অর্থ সম্পাদক নির্বাচিত হন।
একই সাথে সংগঠনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার সায়ীদ আলমগীর, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম. বেদারুল আলম, সিবিএন প্রতিবেদক আজিজ রাসেল, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক বলরাম দাশ অনুপম ও রাইজিং বিডি’র জেলা প্রতিনিধি তারেকুর রহমানকে কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনিত করা হয়।
একই সাথে কেন্দ্র প্রেরিত অপর এক পত্রে পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার বিএসপিএ’র পরামর্শক হিসেবে শক্তিশালী একটি উপদেষ্টা পর্ষদ গঠন করে দেয়া হয়।
জেলা প্রশাসক ছাড়াও উপদেষ্টা মন্ডলীর অন্যান্যরা হলেন, কক্সবাজারের জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক ইউনিয়ন সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জ্যৈষ্ঠ ক্রীড়া সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক ও হাসানুর রশীদ।
প্রসঙ্গত: ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী জেলার একমাত্র এই সংগঠন সম্ভাবনাময়ী কক্সবাজারের ক্রীড়ার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো গর্তে

বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক

আপডেট সময় : ১১:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬