ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী

বিএনপি-জামায়াত প্রার্থী জনতার পাশে, সীমান্তের নিরাপত্তা জোরদারের দাবি

মিয়ানমারের রাখাইন প্রদেশের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ হয়ে আফনান (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রাথী শাহজাহান চৌধুরী ও জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারি। তারা দুইজনই একসাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তিন দফা দাবির প্রেক্ষিতে দুপুরের পরে জনতা অবরোধ তুলে নেয়। এ সময় উত্থাপিত দাবিগুলো হলো- অনতিবিলম্বে সীমান্তে অবস্থানরত দুর্বৃত্তদের অপসারণ করতে হবে, আহতদের চিকিৎসাসহ দায়িত্ব নিতে হবে এবং সীমান্ত নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ
বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আমরা সীমান্তের জনগণ শান্তি চাই, জনগণ সেনাবাহিনী ও আমাদের কথায় আশ্বস্ত হয়ে শান্ত হয়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন দুর্বৃত্তদের সীমান্ত থেকে উচ্ছেদ করা হয়।

জামায়াতের প্রার্থী ও দলটির জেলা আমির নুর আহমদ আনোয়ারি বলেন, আমার বড় ভাই শাহজাহান চৌধুরীসহ আমরা এসে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। সরকারসহ সংশ্লিষ্টদের সীমান্ত নিরাপত্তায় জোর দেওয়ার অনুরোধ করছি।

এদিকে এখন পর্যন্ত মিয়ানমারের ৫৩ বিদ্রোহীকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরে ওপারে বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলায় এপারে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

ট্যাগ :

লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু

বিএনপি-জামায়াত প্রার্থী জনতার পাশে, সীমান্তের নিরাপত্তা জোরদারের দাবি

আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬