ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি ২০২৬: কক্সবাজারে এগিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি

বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে- জেলা প্রশাসক

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর সম্মেলন কক্ষে নারী দিবসের তাৎপর্য নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনীসহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। এ ছাড়া নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন করছেন বলে তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম, ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ, বিএনপি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ নারী উদ্যোক্তা ও জয়িতারা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নারী ও কিশোরীদের কল্যাণ, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনে সরকারের নেয়া নানা কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার!

বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে- জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫