ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

পেকুয়ায় সংরক্ষিত বনে পাকা স্থাপনা: উচ্ছেদ করলো বনবিভাগ

পেকুয়ায় সংরক্ষিত বনের এলাকায় পাকা স্থাপনা নির্মাণের খবরে তা উচ্ছেদ করেছে বন বিভাগে। টৈটং ইউনিয়নের সোনাইছঁড়ি ঢালারমূখ এলাকায় প্রবাসী হেলাল উদ্দিন সেখানে দালান বাড়ি নির্মাণ করেন।

রোববার (১৩ জুলাই) সকালে বাড়িটি উচ্ছেদ করার কথা জানান বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান।

রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, টৈটং সৌনাইছড়ি মৌজার সংরক্ষিত বনের রিজার্ভ আর.এস. দাগ নং ৩১১, বি.এস ৭০০১ বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে একই এলাকার নজির আহমেদের ছেলে সৌদি প্রবাসী হেলাল উদ্দিন পাকা স্থাপনা নির্মাণ করে। বিষয়টি জানার পর বনবিভাগ আইন অনুযায়ী মামলা দায়ের করে। মামলাটি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আদেশ দেয় আদালত।

খালেকুজ্জামান বলেন, আদালত সবকিছু যাচাই-বাছাই করে বনবিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা এই স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আমরা এ আদেশ বাস্তবায়ন করি। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

পেকুয়ায় সংরক্ষিত বনে পাকা স্থাপনা: উচ্ছেদ করলো বনবিভাগ

আপডেট সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫