ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পিএমখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক রিয়াজ ও তার পরিবার

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে উত্তরণ মডেল কলেজের প্রভাষক ও দৈনিক রূপালী সৈকতের সিনিয়র রিপোর্টার রিয়াজ উদ্দিন এবং তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।

দিনদুপুরে একই এলাকার আবদুল গফুর (৫০) ও তার ছেলে এবং আত্মীয় স্বজনরা এ হামলা চালায় বলে অভিযোগ হামলায় আহতদের।

শুক্রবার (১১ জুলাই ২৫ইং) সকাল সাড়ে ১১ টার সময় পিএমখালীর চৌধুরী পাড়া ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ উদ্দিন জানান,তার পৈতৃক সম্পত্তির উপর বেআইনি ভাবে দালান নির্মাণে বারণ করলে এ হামলা চালায়। বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচারাধীন থাকলেও জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, আমাকে যখন মেরে রক্তাক্ত করে তখন ভাইয়েরা এগিয়ে আসলে আমার ভাই সাহেদুল ইসলাম ও উত্তরণ কলেজের প্রভাষক রফিকুল ইসলামকেও এলোপাতাড়ি ক্রিস দা দিয়ে কুপায়। পরে এলাকার মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান রিয়াজ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

পিএমখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক রিয়াজ ও তার পরিবার

আপডেট সময় : ০২:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫