ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

ভোটের আগের দিন বুধবার সকাল থেকে ভোটের ‘মালামাল বিতরণ’ কেন্দ্র থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন।

ঢাকা-১৩ আসনের ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বিতরণ কেন্দ্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এ কার্যক্রম শুরু হয় বেলা সোয়া ১১ টার দিকে।

সহকারী প্রিজাইডিং অফিসার ফারহানা বিলকিস বলেন, “আমরা সকাল ১০টা থেকেই নির্বাচনি সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীসহ পরিপূ্র্ণ সেটআপসহ রেডি হয়ে সবকিছু বুঝে নিতে হচ্ছে, সেজন্য কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লেগেছে।”

প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নিবেন এবং স্ব স্ব কেন্দ্রে চলে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

সকাল থেকেই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারসহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজ প্রাঙ্গণে আসতে থাকেন।

গেল ২ ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।

সারাদেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হয়।

এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত ছিল; ভোটের আগের দিন বুধবার সেসব কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

এবার ভোটে ৫০টি দল এবং স্বতন্ত্রসহ ২৯৯ আসনে প্রার্থী ২০২৮ জন।

৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে। আর ২৯৯টা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে।

সব মিলিয়ে ৪২৯৫৮ কেন্দ্রে ভোট হবে। এবার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার রয়েছেন।

এদিন সন্ধ্যায় ভোট উপলক্ষ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সিইসির।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :

নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

আপডেট সময় : ০১:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬