ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

নাফ নদ থেকে ৬ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মাছ ধরে ফেরার পথে বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহরণের শিকার জেলেরা হলেন- মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ক্যাম্পের অনেক রোহিঙ্গা বাংলাদেশি জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরে আসছেন। গোপনে ক্যাম্প থেকে বেরিয়ে কেউ কেউ শ্রমিক হিসেবেও কাজ করছেন।

টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, ‘টেকনাফের বাসিন্দা আবদুল মতলবের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে নাফ নদে মাছ ধরতে যান ওই ছয় রোহিঙ্গা নাগরিক। মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে সন্ধ্যায় নাইক্ষ্যংদিয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিল বিকল হয়ে যায়। এ সময় আরাকান আর্মি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তারা কীভাবে ক্যাম্প থেকে বের হলেন, খোঁজ নিচ্ছি।’

সুত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য?

নাফ নদ থেকে ৬ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫