ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

ক্রিকেটার, ব্যবসায়ী, রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক রাজনৈতিক কারণে এখন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে বসেই নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব।

শীঘ্রই চালু হতে যাওয়া নতুন এই সংবাদমাধ্যমটির নাম হবে ‘বিয়ন্ড বাংলা’। এখান থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই সংবাদ প্রকাশ করা হবে। সাকিব নিজেই এসব তথ্য ঢাকা পোস্টকে জানিয়েছেন।

এই সংবাদমাধ্যমটি বাংলাকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলেও যুক্তরাষ্ট্র থেকেই এটি পরিচালিত হবে। যেহেতু সাকিব সেখানে অবস্থান করছেন তাই সরাসরি তার তত্ত্বাবধানেই যাত্রা শুরু করবে সাংবাদমাধ্যমটি।

ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে টেক্সটের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও দেখতে পাবেন দর্শকরা। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা-ধূলা, বিনোদনসহ সব ধরনের সংবাদই গুরুত্ব দিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।’

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

আপডেট সময় : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬