ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির

দেড় ঘন্টা দেরিতে কক্সবাজার থেকে ছেড়েছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 885

কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেন ছেড়েছে দেরিতে, এতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশন ছেড়েছে নির্ধারিত সময়ের ১ ঘন্টা ৩০ মিনিট পর ১১ টা ৫০ মিনিটে।

সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, টানা ৩দিন ছুটি থাকায় যাত্রীদে ভিড়।

ট্রেনের সূচি বিপর্যয়ে ভোগান্তির কথা জানিয়ে প্রবাল এক্সপ্রেসের যাত্রী রনি বলেন, ‘৪০ মিনিট দেরীতে ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছে, ছেড়েছে ১ ঘন্টা ৩০ মিনিট দেরিতে, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য মহানগর গোধুলি এক্সপ্রেসের অগ্রিম টিকিট কেটেছি এখন ওই ট্রেন মিস হয়ে যাবে।

আরেক যাত্রী তাহসান বলেন,’ জরুরি কাজে চট্টগ্রাম যাওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি, তীব্র গরমে পরিবার নিয়ে স্টেশনে বসে থাকা বিরক্তিকর, প্রায় সময় এ রুটে চট্টগ্রামগামী ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়েনা।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মেহেদী হাসান বলেন, ‘চট্টগ্রাম থেকে দেরিতে এসেছে, ছুটির কারণে সড়কে যানযট সৃষ্টি হওয়ার কারণে এ সমস্যা, এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ট্রেনে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করতে করতে মূলত সময় চলে যায় ‘

ট্যাগ :

দেড় ঘন্টা দেরিতে কক্সবাজার থেকে ছেড়েছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি

আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫