ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল

দুই জান্নাতের মুখে হাসি ফোটাতে ইউএনওর মানবিক উদ্যোগ: “এমএসআই নিলো দায়িত্ব

কক্সবাজার সদর উপজেলার দুই শিশু—মরিয়ম জান্নাত ও ফাতেমা জান্নাত—জন্মগত হার্টের ছিদ্র নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল। অবশেষে তাদের চিকিৎসার পুরো ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল নামের এনজিও। এই মানবিক কাজটির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কক্সবাজার সদর উপজেলা বিদায়ী ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী।

তিনি জানান, কিছুদিন আগে মরিয়ম জান্নাতের হার্ট অপারেশনের অনুদান নিশ্চিত হয়। এর মধ্যেই ফাতেমা জান্নাত নামের আরেক শিশুর বাবা—একজন অটোরিকশা চালক—মেয়ের জন্মগত হার্টের ছিদ্র অপারেশনের জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চান। সীমিত আয়ে চিকিৎসা চালাতে না পেরে তিনি প্রশাসনের কাছে শেষ আশ্রয় নেন।

ইউএনও জানান—
“সেই বাবা যখন অসহায় চোখে সাহায্য চাইলেন, বিদায়ের সময় কী করবো বুঝতে পারছিলাম না। এরপরও আল্লাহর ওপর ভরসা রেখে এনজিওর সঙ্গে কথা বলি—আরেকটি শিশুর জন্য সহায়তা পাওয়া যায় কি না। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়েই দুই জান্নাতের জন্যই ফান্ড পাওয়া গেছে।”

ইউএনও আরও বলেন—
“ওদের হাসিমুখ দেখার অপেক্ষায় আছি। অপারেশন যেন সফল হয়—সেজন্য সকলের দোয়া কামনা করছি।”

চিকিৎসার দায়িত্ব নেয়া এনজিও এমএসআইয়ের প্রকল্প সমন্বয়ক মোজাম্মেল হক জানান, ৭ ডিসেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দুই শিশুরই অপারেশন সম্পন্ন হবে। প্রতিজনের জন্যে খরচ হবে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা।

মোজাম্মেল জানান,এমএসআইয়ের অর্থায়নে এ দুই শিশু ছাড়াও ২০ টি শিশুর নাকের পলিপ ও টনসিল অপারেশন করা হবে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে।যা শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।

স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতায় দুই শিশুর জীবন বাঁচানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই

দুই জান্নাতের মুখে হাসি ফোটাতে ইউএনওর মানবিক উদ্যোগ: “এমএসআই নিলো দায়িত্ব

আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫