ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১, বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি পানিবন্দি মানুষের পাশে ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ দুই দিনে বঙ্গোপসাগর থেকে পাঁচ মরদেহ উদ্ধার, উপকূলে উদ্বেগ বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লোহাগাড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি,ব্যাপক ক্ষয়ক্ষতি মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে পেকুয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ারী – ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে” মায়ানমারে পাচারের প্রাক্কালে টেকনাফে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদেরসহ বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রয়টার্স বন্ধুকে দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার আবরার কক্সবাজারসহ চট্টগ্রামের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

দিনাজপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা ২ ভারতীয়কে আটক করল স্থানীয়রা

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ—এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বাংলাদেশি গ্রামবাসীরা।

আজ (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিট) বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছিল।

স্থানীয়রা জানান, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ধান কাটছিলেন কৃষক মাসুদ ও এনামুল। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে তাদের ধরে নিয়ে যায়।

পরে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকার আনন্দপুর গ্রামের দুই আদিবাসী কৃষক অবিনাশ টুডু ও ফিলিপ সোরেনকে আটক করেন।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ধর্মজৈন বিওপির কমান্ডার রেজাউল করিম জানান, আটক বাংলাদেশিদের ফেরত আনা ও আটক ভারতীয়দের হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলছে।

স্থানীয়রা জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় নাগরিকদের আটক করেছেন গ্রামবাসীরা।

সূত্র : ইউএনবি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১,

দিনাজপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা ২ ভারতীয়কে আটক করল স্থানীয়রা

আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫