ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 343

ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ১০০ কিলোমিটার গতিতে রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ছেড়ে গেছে পরীক্ষামূলক ট্রেন। আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে।

জানা গেছে, প্রতিদিন থেকে চার জোড়া ট্রেন ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা চলাচল করবে। ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। সাধারণ যাত্রীরা বাস ভাড়ার চেয়ে কম খরচে এবং কম সময় গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে। ইতোমধ্যে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা খুলনা রেলপথে আজ আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চালু হওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে আনন্দ দেখা গেছে। পদ্মা সেতুর ওপর দিয়ে এখন নিয়মিত ঢাকা-খুলনা ট্রেন চলাচল করবে। বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে খুলনার দূরত্ব হবে মাত্র ১৭২ কিলোমিটার। খরচ ও সময় দুটিই সাশ্রয় হবে।

প্রস্তাবনা অনুযায়ী, সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়।

প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে। এতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত ভাঙ্গাসহ খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা।

বামনকান্দা রেলস্টেশনে কথা হয় ঢাকা থেকে ফেরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে। তাদের মধ্যে সোহেল বারী নামে একযাত্রী জানান, কাজের জন্য প্রতি সপ্তাহে ঢাকায় যেতে হয়। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাতায়াত আরামদায়ক।

সরোয়ার হোসেন নামে আরেক যাত্রী বলেন, ‘খুলনা থেকে ঢাকায় ট্রেনে করে যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। এখন খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র তিন ঘণ্টায়। এটি সত্যিই দারুণ খবর। এতে দক্ষিণ অঞ্চলের মানুষ খুবই আনন্দিত। খরচ ও সময় সাশ্রয় হবে।’

আরেক যাত্রী শামছুল আলম বলেন, ‘খুলনা থেকে ঢাকায় নতুন এই রুটের জন্য আমরা অপেক্ষায় আছি। এ লাইনে যাত্রীচাপ আরও বাড়বে। অনেকেই বাসের পরিবর্তে ট্রেনে চড়ে ঢাকায় যাবে।’

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে খুলনা ট্রায়াল ট্রেন চালু হয়েছে। আগামী ১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। প্রতিদিন থেকে তিনটি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। বাসের চেয়ে খরচ অনেক কম হবে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন

আপডেট সময় : ১০:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪