ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের ১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র ‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্তন চায়’- আনোয়ারী এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহউদ্দিন মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন: ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ ‘বেহেশত পাব’ এমন ভ্রান্তকথায় কান দিবেন না – প্রথম নির্বাচনি সভায় শাহজাহান চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু .. টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক বীর প্রতীক মারা গেছেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

ঢাকায় জোবাইদা রহমান, আজ হচ্ছে না খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

আজ (শুক্রবার) বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি করতে এবং তার লন্ডন যাত্রায় সঙ্গী হতে। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এলেও এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে জোবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলেও, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। এর আগে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে আসছে না।

বিএনপি মহাসচিব জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ উন্নত চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়বেন।’’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

This will close in 6 seconds

ঢাকায় জোবাইদা রহমান, আজ হচ্ছে না খালেদা জিয়ার লন্ডন যাত্রা

আপডেট সময় : ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫