ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ডাকাতিতে উখিয়ার যুবক নিহতের মামলায় এক আসামীর আদালতে স্বীকারোক্তি

কক্সবাজারের চকরিয়ায় সড়কে ‘রশি দিয়ে প্রতিবন্ধকতা’ সৃষ্টি করে যানবাহনে ডাকাতির ঘটনায় নিহতের মামলায় গ্রেপ্তার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আনোয়ার কবির আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন বলে জানান চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।

গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবির বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে।

ঘটনায় নিহত মাহমুদুল হক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার নবী হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রবিবার সকালে গ্রেপ্তার আসামি হুমায়ুন কবিরকে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আনোয়ার কবিরের আদালতে নেওয়া হয়। পরে বিচারকের কাছে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহত মাহমুদুল হকসহ উখিয়ার তিনজন ও ঈদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে দুইটি মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি জেলার ‘সাজেক’ পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং ঢালা এলাকায় পৌঁছলে একদল দূর্বৃত্ত রশি টেনে তাদের গাড়ি দুইটি গতিরোধ করে।

এ সময় মোটরসাইকেল আরোহী ৪ জনকে কুপিয়ে জখম করে গাড়ি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

চকরিয়া থানার (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মামলা নথিভূক্ত হওয়ার পর এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

ডাকাতিতে উখিয়ার যুবক নিহতের মামলায় এক আসামীর আদালতে স্বীকারোক্তি

আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫