ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী ‘বাবার বুকে তুমি চিরদিন থাকবে, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক’ বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন
হত্যার পেছনে আছে আরো অনেকে

টিপুকে কক্সবাজার নিয়ে আসে ঋতু

কক্সবাজারে খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে।

জবানবন্দির বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, গ্রেফতার তিন আসামী শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু, ঋতু ও গোলাম রসুল এ হত্যায় নিজেদের দায় স্বীকার করেছেন।

হত্যার মিশন শুরু হয় আরো ২ মাস আগে থেকে জানিয়ে ওসি ইলিয়াস খান বলেন, টিপুকে খুনের উদ্দেশ্যে ফাঁদে ফেলে কক্সবাজার নিয়ে আসেন ঋতু।

এ খুনের পেছনে আরো অনেকের নাম আছে যাদের নাম বলেছে পাপ্পু ও ঋতু। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম বলতে চাননি ওসি।

এসব তথ্য জবানবন্দির বরাত দিয়ে ওসি টিটিএনকে জানান।

তবে ঘটনার পরপরই আটক খুলনা সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু ও টিপুর কক্সবাজারের বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টোর এ হত্যায় জড়িত থাকার বিষয়ে কিছু বলেছে কিনা জানতে চাইলে, ওসি এ বিষয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন।

এদিকে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু ও গোলাম রসুলের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

৫৪ বছর বয়সী গোলাম রব্বানী টিপুকে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টো গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলেও শুনানির দিন নির্ধারণ হয়নি।

হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন গোলাম রব্বানীর ভগ্নিপতি মো. ইউনুস আলী শেখ।

সর্বশেষ মঙ্গলবার মৌলভীবাজার থেকে হত্যার সাথে সরাসরি জড়িত তিনজনকে আটক করে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী

হত্যার পেছনে আছে আরো অনেকে

টিপুকে কক্সবাজার নিয়ে আসে ঋতু

আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫