ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের হোতা গ্রেফতার শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি দুপুরের মধ্যে কক্সবাজারসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস শুভ বুদ্ধপূর্ণিমা আজ মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ

জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন “যে স্বাধীনতার জন্য লক্ষ শহীদের রক্ত ঝরেছে, সেই স্বাধীনতার প্রকৃত চেতনা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী হয়ে পড়েছে।”

আজ(২৬ মার্চ ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার – এ তিন মূলনীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান বাস্তবতায় জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অবিচার ও বৈষম্য দিন দিন প্রকট আকার ধারণ করছে।

ড. হামিদ আযাদ বলেন দেশের সর্বত্র আজ অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তিনি বলেন পাবনায় একজন মহিলাকে গুলি করে হত্যাসহ শুধু মাত্র গত ঈদের ছুটিতেই বিএনপির হাতে খুন হয়েছে ১০জন। তিনি বলেন অবিলম্বে এসব খুনের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ড. হামিদ আযাদ সড়কে নৈরাজ্য বন্ধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিতেরও দাবি জানান। তিনি বলেন বাংলাদেশের সড়কপথ একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন পত্রিকার সূত্র ধরে গত ৭ দিনে ২০৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানান।

সর্বশেষ ড. হামিদ আযাদ বলেন মহান স্বাধীনতার ৫৫ তম দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক—দেশপ্রেম, মানবিকতা, সততা ও ন্যায়পরায়নতার সাথে ঐক্যবদ্ধভাবে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেয়া এবং জুলাই বিপ্লবের চেতনায় নতুন করে উদ্দীপ্ত হওয়ার অঙ্গীকার ব্যাক্ত করা।

আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল খাঁন, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ওসমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহীম, বড়ঘপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর, আলী আকবর ডেইল সভাপতি মোঃ আবু সাদেক সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগ :

কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের হোতা গ্রেফতার

জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬