ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনুকমালার নানান আয়োজন 

“লাল সবুজের বাংলাদেশে—শিশুর জীবন উঠুক হেসে ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে ঝিনুকমালা খেলাঘর আসরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে ২মে বিকেল ৩ টা থেকে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ঝিনুকমালা খেলাঘর আসরের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল উদ্বোধনী, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও শিশু কিশোরদের নিয়ে খেলাঘরের জন্মদিনের কেক কাটা।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও খেলাঘর সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর ঝিনুকমালা খেলাঘর আসরের সকল সদস্যরা একসাথে খেলাঘরের সংগীত পরিবেশন করে।

শিশুদের জন্য আয়োজন করা হয় ৫০ ও ১০০ মিটার দৌড়, চকলেট দৌড় ও মার্বেল দৌড়।

পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল এক পায়ে দৌড়—যা বাড়িয়ে দেয় ভিন্ন মাত্রার আনন্দ।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন এবং

খেলাধুলার মাধ্যমে শিশুদের মাঝে শৃঙ্খলা, বন্ধুত্ব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই খেলাঘরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ঝিনুকমালা খেলাঘর আসরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা উচ্ছ্বাসে মেতে ওঠে, আর অভিভাবকরাও অংশ নেন আনন্দঘন এই আয়োজনে।

ঝিনুক মালা খেলাঘর আসরের সভপাতি আশরাফুল হুদা সিদ্দিলী জামশেদ,

কক্সবাজার জেলা খেলাঘরে সভাপতি সুবিমল পাল পান্না,খেলাঘরের সাবেক জাতীয় পরিষদ সদস্য বিশ্বজিৎ পাল, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন , ঝিনুকমালা খেলাঘর আসর এর সহ সভাপতি উম্মে খালেদা খানম রুবি, দিপক শর্মা দিপু, জয়ন্তী রানী দে, মোহাম্মদ ফয়েজ উদ্দিন, দুলাল দাশ, সাধারণ সম্পাদক রাজীব দেবদাশ, কানন বড়ুয়া, উদীচী কক্সবাজার জেলার সহসভাপতি ছোটন দাশ, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, উত্তম চক্রবর্তী, ইল্লু বড়ুয়া, পিন্টু মল্লিক, আসিফ সাইফুল আবির, মোহাম্মদ রিয়াজ, শংকর পাল, শাকেরা ইয়াছমিন, সালাউদ্দিন, জয় চক্রবর্তী, নয়ন চক্রবর্তী ,সুজাতা দে মনি, শাওন চক্রবর্তী, তসলিমা আক্তার, দোলন ধর, অর্পিতা দেওয়ানজী দিঘি, শ্রীপর্না বড়ুয়া ডিনা, নন্দী শর্মা ও শতাধিক অভিভাবক ও পাঁচ শতাধিক শিশু কিশোর এতে অংশ নেয়।

আনন্দঘন এ উৎসবে খেলাধুলা আর কেক কাটয় মেতে উঠেছিল স্কুল মাঠ প্রাঙ্গণ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনুকমালার নানান আয়োজন 

আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬