ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে

খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই বছরে আমার পিতা উখিয়া কলেজের শিক্ষক মরহুম মো. ইকবালও চলে গেছেন না ফেরার দেশে। আব্বুকে ছোটবেলা থেকে দেখেছি তিনি খালেদা জিয়ার পরমভক্ত ছিলেন।

১৯৯৯ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী হিসেবে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এসেছিলেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। আমার বয়স তখন চার,মায়ের কাছে শুনেছি আব্বু এক রাতের মধ্যেই দুই পাশে ধানের শীষের প্রতিকৃতি দিয়ে একটি কাঠের চেয়ার তৈরি করেছিলেন এবং সেখানেই খালেদা জিয়া বসেছিলেন।

এরপর ২০০৫, ২০১২ এ আরো দুইবার উখিয়ার জনসভায় তিনি একই চেয়ারে আসন অলংকৃত করেন,সম্ভবতএটি ২০১২ সালের ছবি যেখানে সাবেক সংসদ সদস্য শ্রদ্ধাভাজন শাহজাহান চৌধুরী’ও আছেন। শুনেছি এই চেয়ারে তারেক রহমানও দুইবার বসেছেন।

পুনশ্চঃ কোন উদ্দেশ্য নিয়ে লেখা লিখছিনা এবং আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই। ঐতিহাসিক কারণে লিখলাম।

২৬ বছর পরও চেয়ারটি এখনো আগের মত আছে, অথচ আব্বু নেই আর আজ থেকে আপোষহীন নেত্রী খালেদা জিয়াও ইতিহাস হয়ে গেলেন.. রাব্বুলামীন অন্তত অসীম পরকালে তাদের ভালো রাখুন, আমিন।

টিটিএনের নির্বাহী সম্পাদক ইফতিয়াজ নুর নিশানের ফেসবুক টাইমলাইন থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত

খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার

আপডেট সময় : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫