ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী কক্সবাজারে ৫৪ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২৬ হাজার ৭৪৭ শিক্ষার্থী “নতুন কুঁড়ি স্পোর্টস” কুতুবদিয়া উপজেলা কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন বাঁচাতে হবে ছাত্র রাজনীতি মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান জোয়ারের পানিতে স্লুইসগেট ভেঙে তলিয়ে গেছে লবণের মাঠ- হাজারো চাষী ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন

কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন হামলা বা সহিংসতা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এই বীর জনতা আর কোনো শক্তির কাছে মাথা নত করবে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হামলা হলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। আমরা কোনো অবস্থাতেই মাঠ ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলে জামায়াতের এ নেতা বলেন, আমরা বডি ক্যামেরার তালিকা পর্যবেক্ষণ করেছি। সেখানে দেখা গেছে, যেসব আসনে বিএনপির অবস্থান ভালো সেখানে ক্যামেরা কম, আর যেখানে জামায়াতের অবস্থান শক্তিশালী সেখানে অস্বাভাবিক বেশি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি কমিশনের পক্ষপাতিত্বের একটি স্পষ্ট উদাহরণ।

জামায়াত নেতার কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে সুস্পষ্ট নাটক হিসেবে অভিহিত করে তিনি বলেন, ঢাকা বিমানবন্দরে চেকিংয়ের সময় কর্তব্যরত অফিসাররা তার ব্যাগে টাকা দেখেছিলেন। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার প্রয়োজনে তিনি টাকা বহন করছিলেন, যা আইনের কোনো লঙ্ঘন নয়। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর চিহ্নিত কিছু সাংবাদিককে ডেকে এনে পুলিশ এই নাটক সাজিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে থাকা পুলিশ কর্মকর্তা বিগত সরকারের বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের সহযোগী ছিলেন। অসুস্থ ওই নেতাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি স্পষ্ট করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অনুরোধ জানানো হয়েছে।

কুমিল্লা-৪ আসনে বিএনপি নেতার হুমকির তীব্র সমালোচনা করে এহসানুল মাহবুব বলেন, একজন প্রার্থী বলছেন ট্রাক মার্কায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়া হবে। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি সিইসিকে জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন যে ইসি ব্যবস্থা নিচ্ছে।

জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চলমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা বারবার অভিযোগ দিচ্ছি। সিইসি শুধু আশ্বাস দিচ্ছেন। কিন্তু জাতি কেবল আশ্বাস নয়, কমিশনের কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

জামায়াতের জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত

আপডেট সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬